লোড হচ্ছে...
চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারসংকট, ডিলার নিয়োগে দুর্নীতি-দলীয়করণ এবং দফায় দফায় কৃষি উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে কৃষক সমাবেশ করেছে। শনিবার...
১৫ দিন আগে

উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হয়। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত নির্ধারণ করে দেয়া হয়েছিল।
১৮ দিন আগে

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় দলটির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন।
২৯ অক্টোবর, ২০২৬

প্রান্তিক কৃষকের দোরগোড়ায় সহজে সার পৌঁছে দিতে সারা দেশে সাড়ে চার হাজারেরও বেশি নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেয় সরকার। তবে মাঠপর্যায়ে উপজেলা ও জেলা বাছাই কমিটির মাধ্যমে পাঠানো তালিকার ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করতে গিয়ে বিভিন্ন জেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয় সংসদ সদস্যদের মতামত উপেক্ষা করা এবং অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার অভিযোগ নিয়ে খোদ সরকারি দল ও কমিটির ভেতরে অসন্তোষ দেখা দেয়।
২৭ অক্টোবর, ২০২৬

অভিযোগ অনুযায়ী, জেলা প্রশাসক সরকারদলীয় ব্যক্তিদের দেয়া তালিকা চূড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ ক্ষেত্রে প্রার্থীদের সততা, দক্ষতা, পেশাদারিত্ব এবং কৃষির সাথে তাদের বাস্তব সম্পৃক্ততার পরিবর্তে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেয়া হয়েছে বলে দাবি করেন সংসদ সদস্যরা।
২২ অক্টোবর, ২০২৬

কাজিহাল ইউনিয়নে ‘মেসার্স জিন্নাত সরকার’ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: আক্কাস আলীকে সার ডিলার হিসেবে নিয়োগ দেয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে।
১৮ অক্টোবর, ২০২৬

সার ডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা।
১৫ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলা থেকে পাঠানো তালিকার প্রথম আবেদনকারীকে বাদ দিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবেদনকারীকে ডিলার নিয়োগ দেয়ায় জেলা ও উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।
৯ অক্টোবর, ২০২৬

দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত দলীয় প্যাডে সিলমোহরযুক্ত রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা স্বাক্ষরিত জেলা ও উপজেলা প্রশাসনকে দেয়া তালিকা থেকেই সারের ডিলার নিয়োগ দিলো কৃষি মন্ত্রণালয়।
৯ অক্টোবর, ২০২৬

উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন জানান, ‘উপজেলা বিএনপির সভাপতির দেয়া তালিকা আমি পাইনি। কমিটির মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ করে নাম ডিসি অফিসে পাঠানো হয়েছে।’
৬ অক্টোবর, ২০২৬


